প্রভাষক জুয়েলের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সর্বস্তরের ছাত্র-শিক্ষক ও সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
গত ১লা ডিসেম্বর পূর্ব বিরোধের জের ধরে ধর্মপাশা উপজেলার কাকিয়াম গ্রামে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় খুন হন জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আবু তৌহিদ জুয়েল।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাষক জুয়েল নির্মমভাবে খুন হওয়ার প্রায় এক মাস পেরিয়ে গেলেও অধিকাংশ খুনীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে থাকায় তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। নির্মম এই খুনের সাথে জড়িতদের দ্রত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পিটিআই সুপার গোলাম মোস্তফা, জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুজনের জেলা সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ শান্ত, পেশাজীবী নেতা শুভঙ্কর তালুকদার মান্না, জামাল আহমদ, সাংবাদিক মাসুম হেলাল, সেলিম আহমদ তালুকদার, শাহাবুদ্দিন আহমেদ, নিহতের ভাই প্রভাষক সুয়েবুর রহমান, আসাদুল হক রনি, মানবাধিকার কর্মী নূরুল হাসান আতাহার, কলেজ শিক্ষার্থী নাঈম আহমদ, আধিত্য তালুকদার, অমিত রায়, তানজিুলর রহমান, সুমিত পুরকায়স্থ, জয় বনিক, রাজিব প্রমুখ।
উল্লেখ্য, প্রভাষক জুলেয় খুন হওয়ার পর ১১ জনকে আসামি করে ধর্মপাশা থানায় মামলা দায়ের করেন নিহততের বড়ভাই সুয়েবুর রহমান। পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করলেও বাকি আসামি এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed