সিলেটে দুর্গাকুমার স্কুলে হামলার ঘটনায় চার্জশীট দাখিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বন্দরবাজারের দুর্গাকুমার সরকারি স্কুলে বই বিতরণ উৎসবে হামলার মামলার চার্জশীঠ (অভিযোগপত্র) আদালতে দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফায়েজ উদ্দিন ফয়েজ। দীর্ঘ প্রায় এক বছর ধরে তদন্ত করেও কোন আসামি শনাক্ত করা হয়নি অভিযোগপত্রে। সে কারণে আদালত অভিযোগপত্রটি আমলে না নিয়ে পর্যালোচনায় রেখেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসবের অংশ হিসেবে দুর্গাকুমার স্কুলেও বই বিতরণের উৎসব অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানেই একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ ঘটনায় পরদিন ২ জানুয়ারি স্কুলের প্রধান শিক্ষিকা বাদী হয়ে মামলা দায়ের করেন। এর প্রায় এক বছর পর ওই মামলার চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।
গত ১২ ডিসেম্বর চার্জশীট দাখিল করা হলে আদালতের প্রসিকিউশন শাখায় তা গ্রহণ হয়। এরপর ১৪ ডিসেম্বর আদালতের প্রসিকিউশন শাখা থেকে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (নং-৭৬/১৭) পাঠানো হয়।
কোতায়ালি থানার জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) নেহার রঞ্জন বলেন, ‘প্রসিকিউশন শাখার মাধ্যমে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলেও এখনও তা আমলে নেননি আদালত। জানতে পেরেছি, আদালত অভিযোগপত্রটি পর্যালোচনা করছেন। এখনও কোন সিদ্ধান্ত নেননি।’
দীর্ঘ প্রায় একবছর পর এই মামলার অভিযোগপত্র দাখিল করা হলেও এতে এই হামলার জন্য কাউকে শনাক্ত করতে পারেননি তদন্ত কর্মকর্তা। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, দুর্গাকুমার স্কুলে এ বছরের ১ জানুয়ারি বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হওয়ার পর স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে বই বিতরণ করেন। দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অভিযোগপত্রে বলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার ১৫ মিনিট পর ১০/১৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী লাঠি নিয়ে স্কুলে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালিয়ে ব্যানার, চেয়ার ও মাইক ভাঙচুর করে পালিয়ে যায়। এই মামলার তদন্তে হামলা সংক্রান্ত সুনির্দিষ্ট কোনও তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed