‘এখন থেকে ফোনে কথা বলার সুযোগ পাবেন বন্দিরা’
বৈশাখী নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন থেকে কারাবন্দিরা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারবেন।
আজ বুধবার নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের জন্য দেশে প্রথমবারের মতো জামদানি উৎপাদন কেন্দ্র ও পোশাক কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নতুন জামদানি উৎপাদন কেন্দ্র ও পোশাক কারখানার নাম দেয়া হয়েছে— রিজিলিয়েন্স। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়ার উদ্যোগে এটি তৈরি হয়েছে।
সাত হাজার বর্গফুট আয়তনের কারখানাটির ওপর টিনের ছাউনি দেয়া হয়েছে। এটি দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
কারখানায় পণ্য উৎপাদন থেকে শুরু করে প্যাকেজিং, নিটিংসহ নানা ধরনের কাজ হবে। একসঙ্গে ৩৫০ জন বসে কাজ করতে পারবেন।
কারাবন্দিদের উৎপাদিত পণ্য বিক্রি করে যে মুনাফা পাওয়া যাবে, তা বন্দিদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হবে। বন্দিদের উপার্জিত টাকা যাবে তাদেরই পরিবারের কাছে। শুধু প্রশিক্ষণ ছাড়া এ পোশাক কারখানায় বাইরের কাউকে আনা হবে না বলে কারাগার সূত্রে জানা গেছে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed