Main Menu

বগুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার মোকামতলা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছে।

বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে এক নারী ও দুইজন পুরুষ রয়েছে। আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোকামতলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইনস্পেক্টর আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নরসিংদী থেকে কুড়িগ্রামে যাচ্ছিলেন সাদ্দাম এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস। এ সময় বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বিহার এলাকায় নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

Share





Related News

Comments are Closed