বড়লেখায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গ্রামতলা কালিবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল করিম (২৫) গ্রামতলা এলাকার সওকত মিয়ার ছেলে। আহতরা হলেন- উপজেলার গাজিটেকা গ্রামের ছাদ উদ্দিনের ছেলে সাদাদ উদ্দিন (১৮) ও মুছেগুল গ্রামের শাহ আলম (২২)।
বড়লেখা থানার এসআই মো. মিন্ঠু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
« বগুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩ (Previous News)
(Next News) সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মবার্ষিকী আজ »
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed