কোম্পানীগঞ্জে কৃষককে পিটিয়ে খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরশাদ (৩২) নামের এক কৃষককে প্রতিপক্ষের লোকেরা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার সকালে উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামে মারধরের ঘটনায় গুরুতর আহত হন এরশাদ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত এরশাদ ওই গ্রামের রুসমত আলীর পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে বাড়ির সামনে নিজের সবজি ক্ষেতে কাজ করছিলেন এরশাদ। এ সময় গ্রামের আজিম উদ্দিনের পুত্র কাসেম ও আমিনের সঙ্গে ক্ষেতে গরু ঢুকে পড়া নিয়ে বাকবিতন্ডা হয় এরশাদের। এক পর্যায়ে কাসেম ও আমিন কাঠ ও বাঁশের লাঠি দিয়ে এরশাদকে পেটাতে থাকে। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরশাদ।
খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেখানে মঙ্গলবার রাত ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুর রহমান খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed