আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক : একসঙ্গে আটটি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসারের (সাধারণ)’ ১৬৬৩টি শূন্য পদে নিয়োগের পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে আসনবিন্যাসও দেয়া হয়েছে। পরীক্ষার্থীরা সেখান থেকে তাদের আসন কোথায় পড়েছে তা জেনে নিতে পারবেন।
প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। বিকেল ৩.৩০টা থেকে ৪.৩০টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংক এ বছরে ১৬৬৩টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়, সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১টি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০টি পদ আছে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed