Main Menu

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের ও ইউপি সদস্য আব্দুল কাইয়ুম কর্তৃক বীর মুক্তিযোদ্ধা শহীদ তৈয়ব আলীর কন্যাকে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে পৌরশহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা।

সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে মানববন্ধন করে।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, ওয়ালী মাহমুদ, মুক্তিযোদ্ধা সন্তান সাহাব উদ্দিন, ওয়াহিদুজ্জামান টিটন, আলী হোসেন, জাফর আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মুক্তিযোদ্ধা কন্যাকে লাঞ্ছিত ও হয়রানিকারী চেয়ারম্যান আবুল খায়েরের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

Share





Related News

Comments are Closed