Main Menu

জগন্নাথপুরে টমটম উল্টে কলেজ ছাত্রীসহ আহত ৫

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: জগন্নাথপুরের পৌর শহরের জগন্নাথপুর-রশিদপুর সড়কের আবদুস ছোবান উচ্চ বিদ্যালয়ের সামনে টমটম উল্টে ৪ কলেজ ছাত্রীসহ ৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরে কলেজ থেকে টমটম যোগে ৪ কলেজ ছাত্রী বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পৌর শহরের ইসাকপুর গ্রামের কলেজ ছাত্রী আফছানা সিদ্দিকা, ফাহমিদা বেগম, ফাহিমা বেগম, লুদরপুর গ্রামের সুমি বেগম ও হবিবপুর গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে আবুল কয়েছ। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed