আক্কেলপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পশ্চিম হাস্তাবসন্তপুর এলাকায় কল্পনা খাতুন (২৩) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কল্পনা উপজেলার পশ্চিম হাস্তাবসন্তপুর এলাকার লতিফ হোসেনের স্ত্রী।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রবিবার সকালে কল্পনার স্বামী লতিফ বাজারে গেলে তার স্ত্রী নিজ ঘরের দরজা বন্ধ করে দেয়। বাজার থেকে এসে দরজায় ধাক্কা দিলে কোনো সাড়া না পেয়ে লতিফ তার ঘরের চালার টিন সরিয়ে ভেতরে প্রবেশ করে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর সে বিষয়ে নিশ্চিত করা যাবে বলে ওসি জানান।
প্রতক্ষ্যদর্শীরা বলেন, লতিফ চিৎকার করলে এলাকাবাসী এসে কল্পনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed