Main Menu

কুমিল্লায় ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে গোয়েন্দা পুলিশ (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।

আজ শনিবার ভোরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হাতিমারা এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। এ সময় পাঁচ ডিবি পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম জানিয়েছেন, ‘হাতিমারা এলাকায় পুলিশের সঙ্গে সশস্ত্র ডাকাতদলের বন্দুক যুদ্ধ হলে দুই ডাকাত ঘটনাস্থলেই মারা যান।’

নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

Share





Related News

Comments are Closed