Main Menu

শ্রীমঙ্গলে দেবরের হাতে ভাবি খুন, দেবর আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাবি ছালেখা বেগম (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে দেবর নুর মিয়া। এ ঘটনায় নুর মিয়াকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামে এ ঘটনা ঘটে। ছালেখা বেগম আলিশারকুল গ্রামের মিম্বর মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে ভাবি ছালেখা বেগমের সাথে দেবর নুর মিয়ার কথা কাটাকাটি হলে এক পর্যায়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ছালেখার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে দেবর নুর মিয়াকে আটক করা হয়। তিনি আরো জানান, সে মানসিক ভারসাম্যহীন। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed