বিজয় দিবসে বরিশালবাসী ফ্রান্সের প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এনায়েত হোসেন সোহেল, প্যারিস ফ্রান্স থেকে: মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালবাসি ফ্রান্সের উদ্যেগে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে প্যারিসের পোর্ট দা পন্থা গির্জার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক বরিশাল বিভাগের প্রবাসীরা উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান খানের সভাপতিত্বে ও নাসিম আহমেদের পরিচালনায় বিজয় দিবসের আলোচনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ফারুক আহমদ, কামাল হোসেন, সেলিম হাওলাদার, মোহাম্মদ বাবলু, দেলোয়ার হোসেন, মাসুদুর রহমান,স্বপন আহমেদ, সাগর আহমেদ, জাকির হোসেন, মাহবুবুর রহমান, শাখায়াত হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ত্রিশ লক্ষ শহীদ আর দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে যে কোনো কিছুর বিনিময়ে রক্ষা করতে হবে। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এলাকা ও শস্য খ্যাত বরিশাল। স্বাধীনতা থেকে শুরু করে দেশে ও প্রবাসে এ বিভাগের মানুষের শ্রম ও মেধা দেশের কল্যানে বিশেষ ভূমিকা পালন করে আসছে। ফ্রান্সে ও এই ঐতিহ্য ধরে রাখতে হবে।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, দীপক দেব নাথ,মরিয়ম বেগম সুরমা, নিশিতা বড়ুয়া।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed