Main Menu

`হেচকি’ নিয়ে ফিরছেন রানী মুখার্জি

বৈশাখী নিউজ ডেস্ক: তিন বছর পর যশরাজ ফিল্মস প্রযোজিত ‘হিচকি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালি পর্দায় ফিরছেন বলিউড তারকা রানী মুখার্জি।

মঙ্গলবার ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘হিচকি’ ছবির ট্রেলার।

সবশেষ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারদানী’ ছবিতে দেখা গেছে বলিউডের এ অভিনেত্রীকে।

জানা গেছে, রানীর আরও একটি পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স দেখতে চলেছে দর্শকরা। ছবিটি মূলত একটি মেয়ের জীবনের গল্প, যেখানে মেয়েটি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করবে।

হিচকি সিনেমা প্রসঙ্গে রানী বলেছিলেন, ‘‘আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম, যেটি আমার কাছে চ্যালেঞ্জ। যেটি আমাকে আগ্রহী করবে। হিচকি আমাকে সেই সুযোগটা দেবে বলে মনে করছি।’’

মনিশ শর্মা পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

দেখুন ‘হিচকি’ সিনেমার ট্রেইলার-

Share





Related News

Comments are Closed