কোম্পানীগঞ্জে দুই পাথর শ্রমিক নিহতের ঘটনায় মামলা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ পাথর কোয়ারী এলাকায় গর্ত ধসে মাটিচাপায় দুই শ্রমিক নিহতের ঘটনায় ৯জনের নামোল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে। সরকারি জায়গায় অনধিকার প্রবেশ, পাথর চুরি ও পরিবেশ ধ্বংসসহ দুই জন শ্রমিককে হত্যা ও লাশ গুমের অভিযোগ এনে মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি (নং-৫) দায়ের করেন নিহত হবি বেগের বড় ভাই সাইফুল বেগ।
মামলার আসামীরা হচ্ছে- উপজেলার কালিবাড়ী গ্রামের মছরব আলীর ছেলে আশিক মিয়া (৩৮), বালুচর গ্রামের রাশিদ মিয়ার ছেলে আল আমিন (৩৫), কালাইরাগের মৃত মছদ্দর আলীর ছেলে ফুল মিয়া (৪০), ইসলামপুর গ্রামের শফিক মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০), কালাইরাগের মৃত মদরিছ আলী মদই’র ছেলে আমির উদ্দিন (৪৫), কালিবাড়ির লতু মিয়ার ছেলে লায়েক মিয়া (২৫), মৃত কুতুব উদ্দিনের ছেলে আলাউদ্দিন উরফে মরা আলাউদ্দিন (৪৫), মৃত ইব্রাহিমের ছেলে মাহমুদ হোসেন মছন হাজী ও কালাইরাগের মৃত আলফু মিয়ার ছেলে ফয়জুর রহমান (৫৫)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুর রহমান খাঁন বলেন, গত শনিবার রাতে কালাইরাগে একটি গর্ত থেকে পাথর উত্তোলন করার সময় মাটিধসে ঘটনাস্থলেই হবি বেগ (৩৫) ও হেলিম (২৮) নামের দুইজন শ্রমিক নিহত হন। গর্ত মালিকেরা পুলিশকে না জানিয়ে লাশ দাফনের জন্য নেত্রকোনা পাঠিয়ে দিলে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে। পরে লাশের ময়নাতদন্ত শেষে নিহতদের বাড়িতে দাফনকাজ সম্পন্ন করা হয়।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed