সিসিকের প্রধান প্রকৌশলী নারী কাউন্সিলরের হাতে লাঞ্ছিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীনের হাতে লাঞ্ছিত হয়েছেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজজুর রহমান। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
সিসিকের প্রধান প্রকৌশলীকে লাঞ্ছনার প্রতিবাদে কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ওই কাউন্সিলরকে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। তারা এ ঘটনার সুরাহা না হলে তীব্র আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে মেয়র আরিফুল হক চৌধুরী কাউন্সিলরদের নিয়ে জরুরী বৈঠকে বসেন। এ নিয়ে সিটি কর্পোরেশনে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের কাাউন্সিলর শামীমা স্বাধীনকে সাসপেন্ড করা হচ্ছে। সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, কমর্কতা-কর্মচারী পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার বেলা সোয়া ৪টায় নগর ভবনে আন্দোলনকারীদের উদ্দেশে বক্তৃতাকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কর্পোরেশনের কাউন্সিলরের হাতে প্রধান প্রকৌশলী লাঞ্ছনার ঘটনায় তারা লজ্জিত ও অনুতপ্ত। কর্পোরেশনে কাউন্সিলর শামীমা স্বাধীনের সকল কার্যক্রম তারা বন্ধের পদক্ষেপ নিয়েছেন। তাকে সাসপেন্ডের সুপারিশ সম্বলিত সকল কাগজপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুই দিনের মধ্যে প্রেরণ করা হবে।
সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সিদ্দিকী বাবলু জানান, দুই দিনের মধ্যে তারা শামীমা স্বাধীনকে সাসপেন্ড করার আল্টিমেটাম দিয়েছেন। এর মধ্যে তাকে সাসপেন্ড করা না হলে তারা পরবর্তীতে বৃহৎ আন্দোলনের দিকে যাবেন। মেয়রের বক্তব্যের পর তারা তাদের কর্মসূচি সাময়িক স্থগিত করেছেন বলে জানান বাবলু।
কর্পোরেশনের একটি সূত্র জানায়, নিরাপত্তা বিঘিœত হতে পারে-এ কারণে শামীমা স্বাধীনকে কর্পোরেশনের একটি গাড়িতে তার বাসায় পৌঁছে দেয়া হয়।
এদিকে, মেয়রের বক্তব্যের পর বেলা সাড়ে ৪টার দিকে সকলে কর্মস্থলে ফিরে যান।
মঙ্গলবার বেলা ২টায় সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানের সাথে বাদানুবাদের এক পর্যায়ে কাউন্সিলর শামীমা স্বাধীন ওই প্রকৌশলীকে লাঞ্ছিত করেন। এ কারণে নগর ভবন উত্তপ্ত হয়ে উঠে। কর্মকর্তা-কর্মচারীরা শামীমা স্বাধীনকে অবরুদ্ধ করে রাখে। দুই ঘন্টা এ ধরণের পরিস্থিতি চলার পর বেলা সাড়ে ৪টার দিকে মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, কাউন্সিলরবৃন্দের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed