Main Menu

শাবির গণিত বিভাগের রজতজয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু

বৈশাখী নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) গণিত বিভাগের রজতজয়ন্তী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। গতকাল রোববার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামি ১৭ জানুয়ারি পর্যন্ত।
রোববার দুপুর সাড়ে ১২টায় রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন রজতজয়ন্তীর অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, প্রফেসর ড. সাজেদুল করিম, প্রফেসর ড. রাশেদ তালুকদার, প্রফেসর ড. গোলাম আলী হায়দার, রজত জয়ন্তীর কোষাধ্যক্ষ প্রফেসর ড. আশরাফ উদ্দিন, প্রফেসর ড. সামসুন নাহার বেগম, প্রফেসর ড. মাহাবুর রশিদ, প্রফেসর ড. নাজনীন আখতার, প্রফেসর ড. খায়রুল হাসান, রজত জয়ন্তীর সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. শাহ নুর, আমিনুল হক. ড. মো. সাইফুল ইসলাম, ড. কাওসারী সুলতানা, রেজোয়ান আহমেদ, সহকারী অধ্যাপক চন্দ্রানী নাগ, হিমাদ্রি শেখর চক্রবর্তী প্রমুখ।
রজত জয়ন্তীর সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. শাহ নুর জানান, রেজিস্ট্রেশন ফি বাবদ বিভাগের ১ম থেকে ১৩তম ব্যাচ পর্যন্ত ২ হাজার টাকা, ১৪তম থেকে ১৬তম ব্যাচ পর্যন্ত ১ হাজার ৫০০ টাকা, ১৭তম থেকে ২১তম ব্যাচ পর্যন্ত ১ হাজার টাকা এবং ২২তম থেকে ২৭তম ব্যাচ পর্যন্ত ৮০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া সপরিবারে অংশগ্রহণের জন্য অতিরিক্ত ১ হাজার টাকা ধার্য করা হয়েছে। তিনি জানান, রেজিস্ট্রেশন ফি গণিত বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের সোনালী ব্যাংকের বিশ্ববিদ্যালয়ের শাখা অ্যাকাউন্টে অথবা বিকাশের (০১৭১১-৯০৩৯৫০, ০১৭৪০-৫৯৭৯৩৮) মাধ্যমে প্রদান করা যাবে। এছাড়া অনলাইনে গিয়ে এ ওয়েবসাইটে www.sustmathalumni.org রেজিস্ট্রেশন করা যাবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ২২ ও ২৩ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী এ রজতজয়ন্তী অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed