ইলিয়াস আলী নিখোঁজের ৬৭ মাস আজ, অপেক্ষায় পরিবার
বিশ্বনাথ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট-২ আসনের সাবেক এমপি এম.ইলিয়াস আলী নিখোঁজের ৬৭ মাস পূর্ণ হচ্ছে আজ রোববার। ২০১২ সালের ১৭ই এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ রহস্য জনকভাবে ‘নিখোঁজ’ হন তিনি। নিখোঁজের পর দেশব্যাপী গড়ে ওঠে কঠোর আন্দোলন। ইলিয়াসের ভালোবাসায় প্রাণ দেন বিশ্বনাথের তিন বিএনপি’র কর্মী। ফিরে পাওয়ার আন্দোলন করতে গিয়ে হামলা-মামলা শিকার হন হাজার হাজার বিএনপি-জামায়াত কর্মী ও সাধারণ মানুষ। বাণিজ্যিক এ সব মামলায় কারাবরণ করেন বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষ। তবুও আন্দোলন থেকে পিছু হটেনি ইলিয়াসপ্রেমীরা।
২৩শে এপ্রিল রণক্ষেত্রে পরিণত হয় বিশ্বনাথ উপজেলা সদর। সারা দেশে আতঙ্কের জনপদ হিসেবে পরিচিতি পায় এই উপজেলা। সেদিন ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আন্দোলন করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান জাকির, মনোয়ার ও সেলিম নামের তিন ইলিয়াস সমর্থক। কিন্তু একে একে নিখোঁজের ৫ বছর ৭ মাস পূর্ণ হলেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান দিতে পারেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপরও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াসের জন্য অন্তঃহীন অপেক্ষা চলছে বিশ্বনাথবাসীর।
বিএনপি নেতা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মারা যাওয়ার পর এম ইলিয়াস আলী হয়ে ওঠেন সিলেট বিএনপি’র একমাত্র কান্ডারী। শুধু সিলেট নয়, গোটা বিভাগের একজন অবিভাবক হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন। এ অবস্থায় পরিবার থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করছে। আজও জানা যায়নি তিনি কোথায়? তদুপরি তাঁর নির্বাচনী এলাকা বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ এখনও বিশ্বাস করেন ইলিয়াস আলী জীবিত ও সুস্থ অবস্থায় আবার জনতার মাঝে ফিরে আসবেন। ইলিয়াসকে ফিরে পেতে আন্দোলনের নানা কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন তারা।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed