Main Menu

পাঁচবিবিতে মহান বিজয় দিবস পালিত

মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় জেলার পাঁচবিবি সহ উপজেলার সর্বত্র গৌরবের ৪৬-তম, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসের শুরুতেই সকাল ৬ টা ১ মিনিটে বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত স্মৃতি সৌধে ফুল দিয়ে বিন¤্রশ্রদ্ধা জানানো হয়। স্মৃতি সৌধের পাদতলে প্রথমে ফুলের বেধী দেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষেরা। পরে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় মাঠের বিশাল প্যান্ডেলে উপস্থিত ছিলেন জয়পুরহাট-আসনের সাংসদ এ্যাডভোকেট সামছুল আলম দুদু, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, পৌর মেয়র হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদ্দৌস রাইট, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতন নাহার দোলন, সহকারি কমিশনার (ভুমি) একেএম হেদায়েতুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন, উপজেলা আঃলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিছির উদ্দিন সহ অনেকে। অনুষ্ঠানের শুরুতেই জাতিয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ কর্মসুচীর উদ্বোধন করেন অতিথিরা।

Share





Related News

Comments are Closed