গলাচিপায় মহান বিজয় দিবস উদযাপিত
সজিব খান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপায় ৪৬তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে । শনিবার সকাল সাড়ে ৮ টায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠ থেকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যানার, ফেস্টুন সহ সর্বস্তরের জনগণ র্যালীতে অংশ গ্রহন করেন। গলাচিপা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা বিষয়ের উপর ডিসপ্লে প্রদর্শন ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা পুরস্কার তুলে দেন। উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যেগে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, উপজেলা নির্বাহী অফিসার মো: তৌছিফ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, জেলা পরিষদের ভারপ্রাপ্ত মেয়র গোলাম মোস্তফা টিটু, গলাচিপা পৌরসভা মেয়র আহসানুল হক তুহিন, টিএইচ ডা. মো: মনির হোসেন, অধ্যক্ষ মো: ফোরকান কবির, অধ্যক্ষ মো: শাহাজাহান মিয়া, অফিসার ইনচার্জ মো: জাহিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রুহুল আমিন ভ‚ইয়া প্রমূখ । এছাড়াও মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed