কমলগঞ্জে চা বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চা শ্রমিকদের শিক্ষিত সন্তানরা চাকুরীর দাবিতে বছর খানেক আগে বাগান ব্যবস্থাপকের কাছে আবেদন করে দীর্ঘ এক বছরেও এ বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় আলীনগর চা বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে। শুক্রবার সকাল ৮টায় বিক্ষোব্দ চা শ্রমিক সন্তানরা এ বিক্ষোভ করেন।
আলীনগর চা বাগান চা ছাত্র যুব পরিষদের সদস্য সচিব তানভীর বাক্তি বলেন, চা শ্রমিক সন্তানরা লেখাপড়া করে চাকুরী করার মত যোগ্যতা অর্জন করেছে। তারা চায় নিজেদের চা বাগানে কর্মচারী হিসাবে বিভিন্ন পদে নিয়োগ পেতে। সে লক্ষে আলীনগর চা বাগান ব্যবস্থাপকের সাথে কথা বলেই এক বছর আগে তারা আবেদন করে। ব্যবস্থাপক ডানকান ব্রদার্সের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করছেন বলে কালক্ষেপণ করেন। ফলে শুক্রবার সকালে বিক্ষোব্দ চা শ্রমকি সন্তানরা ব্যবস্থাপকের বাংলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে।
আলীনগর চা বাগান চা ছাত্র যুব পরিষদের আহবায়ক সজল কৈরী, সদস্য সুরত কৈরী বলেন, চা বাগান ব্যবস্থাপক নানা অজুহাতে টাল বাহানা করছেন। আর তাই এখন চা শ্রমিক সন্তান শিক্ষিত যুবকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। তারা দাবি করেন উপজেলা বা জেলা প্রশাসনের উদ্যোগে বিষয়টি দেখতে হবে। অন্যতায় আগামীতে আরও বড় আন্দোলন করা হবে।
বিক্ষোভ প্রদর্শণের সময় সংহতি প্রকাশ করে আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্র বক্তব্য প্রদান করে বলেন, চা বাগানের শিক্ষিত যুবকদের এ দাবি মেনে নেওয়া উচিত। বিক্ষাভ সম্পর্কে আলীনগর চা বাগানের ব্যবস্থাপকের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এমনকি চা বাগান ব্যবস্থাপনার পক্ষেও কেউ কথা বলতে রাজি হননি।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed