বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটে ছাত্রদলের বর্ণাঢ্য র্যালী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে শুক্রবার দুপুর ২টায় নগরীতে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি সিটি পয়েন্ট থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
র্যালী পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের ১ম সহ সভাপতি ও জেলা বিএনপির অন্যতম সদস্য চৌধুরী মোহাম্মদ সুহেল। মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মির্জা সম্রাট হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা শহিদুজ্জামান সুমন, তারাব আলী লিটন, শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদ খান সাদী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কায়সান মাহমুদ সুমন, সাফায়াত হোসেন সাজ্জাদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক এম এ হাসান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মতচ্ছির, শেখ রিপন, মকসুদুল করিম ইমন, সাগর সেন, বাবলু আহমদ, মুজিবুর রহমান, রুবেল আহমদ, টিপু আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহরাজ ভুইয়া পলাশ, মহানগর ছাত্রদলের সাবেক সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন, জেলা ও মহানগর ছাত্রদলের সদস্য রকিবুল হাসান হারুন, সাদেকুর রহমান বাচ্চু, তাজুল ইসলাম তাজ, মান্নান আহমদ ইমন, সাজিদুল ইসলাম সাজু, আমিনুর রশিদ, রুমন আহমদ, সাজু আহমদ, মৃদুল তালুকদার মুন্না, প্রিন্স খান, জয়নাল আবেদীন রাহেল, রাশেদ চৌধুরী, খালেদ মাহমুদ সাইফুলাহ, রবিউল আউয়াল শিবলু, সাইয়ান আহমদ শিপন, ফরহাদ আহমদ ডালি, আবুল আহমদ ডালি, পারভেজ আহমদ, শান্ত দাস, অনির্বান সজীব, মইনুল ইসলাম, পারভেজ আহমদ, সুবেদ খান, মাহদী হক, শাহ মাহফুজ, ইবনে মালেক সানি প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed