Main Menu

বিশ্বনাথে বিদেশী পিস্তলসহ ৪ যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথ থানার নতুন বাজার রামপাশা রোডস্থ এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এ তথ্য জানান।

আটককৃতরা হলেন- বিশ্বনাথের জানাইয়াত গ্রামের হাজি আব্দুল হকের ছেলে ইসমাইল হোসেন (২৮), মুফতিরগাঁও গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. আব্দুস সামাদ (২৪), মীরের চর গ্রামের আব্দুল মতলিবের ছেলে ফরহাদ আলী (২২) ও সালামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুর রহমান (২৫)। তাদেরকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান আরো জানান- গ্রেফতারকৃতরা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময় অস্ত্র ভাড়া দিতো।

Share





Related News

Comments are Closed