এখন ইচ্ছেমত বড় টুইট করা যাবে আরও সহজে
বৈশাখী নিউজ ডেস্ক: টুইটারে সীমিত সংখ্যক অক্ষর ব্যবহার করে পোস্ট দেয়ার যে বাধ্যবাধকতা ছিল সেটি অনেকটাই দূর হয়ে গেল এবার। আপনার টুইট নির্দিষ্ট অক্ষরের সীমা ছাড়িয়ে গেলেও আপনি বড় বড় লেখা একসাথে টুইটারে পোস্ট করতে পারবেন।
একটি নতুন ‘+’ বাটন যোগ করা হয়েছে টুইটারে। নতুন বাটনটি ব্যবহার করে এখন একসঙ্গে আরও লম্বা টুইটার থ্রেড তৈরি করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
টুইটারে একসাথে ২৮০ টি অক্ষরের বেশি ব্যবহার করে টুইট লেখা যায় না। বড় কোনো লেখা টুইটারে পোস্ট করতে চাইলে পর পর কয়েকটি টুইট সাজিয়ে একটি টুইটার থ্রেড তৈরি করতে হয়।
এখন পর্যন্ত একটি টুইট কোনো থ্রেড-এর অংশ এটা বোঝাতে টুইটের শেষে (1/?), (2/?), (3/?) এভাবে লিখে চিহ্নিত করে দিতে হত।
তবে নতুন ব্যবস্থা চালু করার পর এভাবে আর টুইট করার প্রয়োজন হবে না। আপনি বড় কোনো টুইট একবারে লিখে টুইটার থ্রেড হিসেবে পোস্ট করতে পারবেন।
টুইট থ্রেড তৈরি করার জন্য টুইটারের কম্পোজারের নিচের দিকে ছোট্ট ‘+’ বাটনটিতে চাপ দিন। একটি টুইটের ২৮০ অক্ষর ব্যবহার করা হয়ে গেলে আবার ওই ‘+’ বাটন চাপুন। এভাবে যতবার আরও লেখা যোগ করার দরকার হবে ততবার ‘+’ চেপে নতুন টুইট লেখুন। সব লেখা শেষ হয়ে গেলে টুইটগুলো প্রকাশ করুন। সবগুলো টুইট এবার একসাথে একটি থ্রেড হিসেবে দেখাবে।
একটি থ্রেডে সর্বোচ্চ ২৫টি টুইট যোগ করা যাবে। একটি থ্রেডে ২৫টি টুইট যোগ করা হয়ে গেলে আপনি আবার ‘অ্যাড অ্যানাদার টুইট’ বাটনে চাপ দিয়ে আরেকটি টুইটস্টর্ম বা থ্রেড তৈরি করতে পারবেন।
একইসঙ্গে নতুন আরেকটি অপশন চালু করছে টুইটার। একটি টুইট কোনো থ্রেডের অংশ হলে আপনি যদি ওই থ্রেডের অন্য টুইটগুলো দেখতে চান তাহলে ‘শো দিস থ্রেড’ অপশনটি ব্যবহার করুন।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed