ঢাবির প্রশ্ন ফাঁসে আটক ১০
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটককৃতদের মধ্যে ঢাবির প্রেস কর্মচারী, নাটোর জেলার ক্রীড়া কর্মকর্তা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র রয়েছে।
বুধবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) শারমিন জাহান এ তথ্য জানিয়েছেন।
তবে আটককৃতদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। এবং ঢাবির কোন ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তাদের আটক করা হয়েছে তাও জানা যায়নি।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন শারমিন জাহান।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed