২৩ বছরেও জনতা ব্যাংকে চাকুরী হয়নি রশিদের
সবুজ আহম্মেদ,পীরগঞ্জ, ঠাকুরগাঁও থেকে : বাংলাদেশের অত্যতম জনতা ব্যাংক লি: এর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ বাজার শাখায় ১৯৯৫ সাল থেকে টি বয়/পিয়ন হিসাবে কাজ করে আসছে আব্দুর রশিদ। জনতা ব্যাংকের এই শাখা একটি গ্রেড ওয়ান শাখা। তৎকালিন সহকারী মহাব্যবস্থাপকের মৌখিক নির্দেশক্রমে ১৯৯৫ সাল থেকে এখন পর্যন্ত শাখার যাবতীয় কাজ অত্যন্ত সততা, নিষ্ঠা ও একাগ্রতার সহিত- শাখার ফাইলপত্র আদান প্রদান সহ পিয়নের প্রতিটি কাজ করে আসছে সে।
গরীব পরিবারে জন্ম নেওয়া রাশিদের বাবা-মার ইন্তেকালের পর আঁধারের কালোছাঁয়া নেমে আসে তার জীবনে। তবুও মনে অদম্য সাহস রেখে ব্যাংকের কাজের পাশাপাশি পড়ালেখা চালিয়ে নিয়ে যায় স্নাতক (বিএসএস) পর্যন্ত। সংসার জীবনে তার দু’টি সন্তান হয়েছে। বড় সন্তান স্কুলে পড়াশোনা করছে। তার সন্তানের মেধাবী প্রসংশা সকলের কাছে শোনা যায়। ক্লাসে তার রোল নং ০২।
কিন্তু রশিদ কি পারবে তার সন্তানকে পড়াশোনা করাতে। ২৩ বছরেও জনতা ব্যাংক এর উক্ত চাকুরী স্থায়ী হয়নি তার। সে ব্যাংক থেকে প্রেরিত কোন সুযোগ–সুবিধা পায়না। ব্যাংকের ছুটির দিন শুক্র ও শনিবার সামান্য জমিতে বর্গাচাষ করে অত্যন্ত পীড়াদায়ক মানবেতর জীবন অতিবাহিত করছে।
এদিকে ইচ্ছে করলেই সে আর অন্যকোন প্রতিষ্ঠানে চাকুরীর আবেদন করতে পারবে না। কারণ চাকুরীর আবেদনের বয়স ইতিমধ্যে তার শেষ।
এমন এক অসহায় মূহুর্তে আব্দুর রশিদ জনতা ব্যাংকের র্র্তেতন কর্তা, এমডি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তক্ষেপ কামনা করছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed