গরুর গোশতের কেজি ৩২০ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: গোখাদ্যের মূল্য বৃদ্ধি ও পোয়াল (খর)-এর অভাবে রংপুরের কাউনিয়ায় গরুর বাজারমূল্যে ধস নেমেছে। ফলে উপজেলার হাট-বাজারগুলোতে প্রতি কেজি গরুর গোশত বিক্রি হচ্ছে মাত্র ৩২০ টাকায়। অথচ এক মাস আগেও প্রতি কেজি গরুর গোশত বিক্রি হতো ৪৮০ থেকে ৪৯০ টাকা।
কাউনিয়া উপজেলার প্রায় সর্বত্রই এখন গরুর গোশত বিক্রির জন্য দিনভর মাইকিং করা হচ্ছে। হঠাৎ করে গরুর দাম কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান গরু খামারি উপজেলার বনগ্রামের গোপাল চন্দ্র। তিনি জানান, যে গরুটির মূল্য গত এক মাস আগেও ৭০ হাজার টাকা ছিল, সেটির এখনকার বাজারমূল্য ৫০ থেকে ৫৫ হাজার টাকা। আর সে কারণেই গরুর গোশতের দাম কেজিপ্রতি প্রায় ২০০ টাকা কমে গেছে।
কারণ হিসেবে তিনি জানান, চলতি বছর উপজেলার অনেকগুলো এলাকায় বন্যা হয় আর সে কারণে ওই এলাকার গরু খামারিদের স্টক করা গোখাদ্য সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাছাড়া হঠাৎ করে গরুর ফিড জাতীয় খাবারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কাউনিয়া উপজেলার ২২টি চরাঞ্চলের গরু খামারিরা তাদের গরু বিক্রি করে দিচ্ছেন।
গরু ব্যবসায়ী মজিবর রহমান জানান, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার চরাঞ্চলের গরু খামারিদের গরু কাউনিয়া উপজেলায় সবসময় আসে। তবে এখন একটু বেশি পরিমাণ গরু আসার কারণে কাউনিয়া উপজেলায় গরুর দাম পড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাছাড়া বর্তমানে কাউনিয়ার হাট-বাজারগুলোতে দেশের অন্য এলাকা থেকে গরু ক্রেতা না আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি জানান, অল্প কিছু দিনের মধ্যে গরুর প্রধান খাবার খর কৃষকের ঘরে আসবে। তখন গরুর বাজারের এ অচলাবস্থার উন্নতি হবে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed