হবিগঞ্জেও মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কটূক্তি করায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এবার হবিগঞ্জের আদালতে ৫০০ কোটি টাকা মানহানী ও রাষ্ট্রদোহের মামলা হয়েছে। একই অভিযোগে সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ সোলায়মান এর আদালতে এ মামলা দায়ের করেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল। আদালত মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ সদর থানার ওসিকে এফআইআর পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মামলার বাদী মস্তোফা কামাল আজাদ রাসেল বলেন, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত একটি মতবিনিময় সভায় মাহমুদুর রহমান কটূক্তি করে বক্তব্য দেন। তিনি বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকারসহ দেশকে ভারতের কলোনি হিসেবে আখ্যায়িত করেছেন। যা রাষ্ট্রদোহের সামিল।
তিনি আরও বলেন, আমি যেহেতু আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তাই শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কটূক্তি করায় মানহানীর অভিযোগ করেছি।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও অ্যাডভোকেট আজিজুর রহমান খান সজল।
অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো বলেন, আমরা আদালতে ন্যায় বিচার পেয়েছি। বিচারক শুনানি শেষে প্রমাণ চাইলে আমরা অনুষ্ঠানের স্টিল ছবি, সেই অনুষ্ঠানে মাহমুদুর রহমানের বক্তব্যের ভিডিও সিডি আদালতে প্রদান করি। এ সময় বাদীর মোবাইলে রেকর্ডকৃত ভিডিও দেখে এবং পর্যালোচনা করে বিজ্ঞ বিচারক এফআইআর পূর্বক মামলা রুজু করার আদেশ দেন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed