Main Menu

ফেঞ্চুগঞ্জে টিলাকাটার দায়ে জরিমানা আদায়

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় টিলাকাটার অপরাধে বদরুজ্জামান উজ্জ্বল নামক ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার কচুয়াবহর এলাকায় টিলাকাটার খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বদরুজ্জামান উজ্জ্বলকে টিলাকাটতে দেখতে পান।
ইউএনও মাসুদ রানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বদরুজ্জামান উজ্জ্বলকে সাত হাজার টাকা আর্থিক জরিমানা করেন। বদরুজ্জামান উজ্জ্বল কচুয়াবহর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

Share





Related News

Comments are Closed