Main Menu

তিন ঘন্টা পর সিলেট পথে রেলযোগাযোগ স্বাভাবিক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বুধবার দুপুরে সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ি এলাকায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হলে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে লাইনচ্যুত ট্রেন সরিয়ে নিলে বেলা ৩টা থেকে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রেল সূত্র জানায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দ্যেশ্যে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস নামের একটি লোকাল ট্রেন বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনের নিকটবর্তী শিববাড়ি বাজার এলাকায় লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সিলেট রেল স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়ে বেলা আড়াইটার দিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করলে বেলা ৩টার দিকে সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে রেলওয়ে সুত্রে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট রেল স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, সিলেট স্টেশন থেকে একটি রিলিফ ট্রেন দুপুর আড়াইটায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করে। দুপুর ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Share





Related News

Comments are Closed