Main Menu

পটুয়াখালীতে ভুল চিকিৎসার খেসারত ৯ লাখ টাকা

বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালী জেলার বাউফলের নিরাময় ক্লিনিকে ভুল চিকিৎসার জন্য ৯ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে আগামী ১৫ জানুয়ারির মধ্যে ক্ষতিপূরণের টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই টাকার মধ্যে ৫ লক্ষ টাকা দেবে ভুয়া চিকিৎসক রাজন দাস যিনি অস্ত্রোপচার করেছিলেন, বাকি অর্থ দেবে বাউফলের নিরাময় ক্লিনিক কর্তৃপক্ষ যেখানে মাকসুদা বেগমের অস্ত্রোপচার হয়েছিল। পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা. শাহ্ মোজাহেদুল ইসলাম ঘটনাটি খবর নিশ্চিত করেন।

তিনি জানান, গত মার্চ মাসে সন্তান প্রসবের জন্য মাকসুদা বেগম নামের রোগী বাউফলের নিরাময় ক্লিনিকে যান। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। ওই সময় চিকিৎসক মাকসুদার পেটের মধ্যে গজ রেখেই সেলাই করে দেন।

এর তিনমাস পর তীব্র অসুস্থতা নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন, সেখানে আবার অস্ত্রোপচার করে তার পেট থেকে গজ বের করা হয়। দীর্ঘদিন পেটের মধ্যে গজ থাকায় তার খাদ্যনালী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ভুয়া চিকিৎসক রাজন দাসের আসল নাম এখন জানা যাচ্ছে অর্জুন চক্রবর্তী।

গত ১১ ডিসেম্বর তিনি হাই কোর্টে হাজির হয়ে আত্মসমর্পণ করলে তাকে বাউফল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাহবাগ থানায় সোপর্দ করার নির্দেশ দেন আদালত। সূত্র-বিবিসি বাংলা

Share





Related News

Comments are Closed