শিবির তাড়িয়ে ওসমানী মেডিকেলে ছাত্রাবাসের কক্ষ দখলে নিল ছাত্রলীগ
বৈশাখী নিউজ ডেস্ক: শিবির তাড়িয়ে সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন ছাত্রাবাসের ৫টি কক্ষ নিজেদের দখলে নিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার রাত ৯টার দিকে ছাত্রাবাসের কক্ষগুলো দখলে নেয় তারা। এসময় উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-ধাওয়ির ঘটনাও ঘটে। ফলে পুরো ছাত্রাবাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানী মেডিকেল কলেজের শাহজালাল ছাত্রাবাসের পাশের ইন্টার্নি ছাত্রাবাসের কয়েকটি কক্ষ শিবিরের নেতাকর্মীরা থাকতেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ওই কক্ষগুলোর দখল নিতে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
একপর্যায়ে ছাত্রলীগের ধাওয়া খেয়ে শিবির নেতাকর্মীরা ছাত্রাবাস ছেড়ে বাহিরে চলে গেলে ছাত্রলীগ পাঁচটি কক্ষ নিজেদের দখলে নেয়। পরে ছাত্রাবাস এলাকায় মিছিলও করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ ব্যাপারে ওসমানী হাসপাতালের ফাঁড়ির দায়িত্বে থাকা কোতোয়ালী থানার এসআই ফারুক আহমদ জানান, ছাত্রাবাসের কক্ষ দখল নিয়ে একটু উত্তেজনা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
Related News
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More



Comments are Closed