কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক : কাতারে আল সোমাল রোডে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের মীরসরাইয়ে সামসুদ্দীন রিয়াদ চৌধুরী। অন্যজনের নাম জানা যায়নি। তবে তার বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে। বর্তমানে নিহতদের মরদেহ কাতারের ওয়াকরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সামসুদ্দীন রিয়াদের পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবার নাম বাহার চৌধুরী। চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম অলি নগরে তার বাড়ি। তিনি দীর্ঘদিন কাতারের আল খোর এলাকায় কর্মরত ছিলেন।
Related News
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৪ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিক।Read More



Comments are Closed