সিলেটে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে গ্রেফতারের প্রতিাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল। শুক্রবার রাত ১০টায় বিক্ষোভ মিছিলটি নগরীর আম্বরখানা পয়েন্ট হতে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে ও শাহপরান থানা স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক দীপক রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর দিনার খান হাসু, জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা জাসাদের সভাপতি জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহŸায়ক মওদুদুল হক মওদুদ, জেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মতিউল বারী চৌধুরী খুর্শেদ, মহানগর বিএনপির সহ প্রচার সম্পাদক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, স্বেচ্ছাসেবকদল নেতা শাহীদুল ইসলাম কাদির, জসিম উদ্দিন, রুজেল আহমদ চৌধুরী, লাহিন চৌধুরী, রুবেল আহমদ রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশমাতা খালেদা জিয়ার হাতকে দূর্বল করার জন্য রাজপথের পরিক্ষিত নেতা, আওয়ামী সরকারের আতংক, গণতন্ত্র প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকায় অবতীর্ণ হওয়া নেতা আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। গুম, খুন করেও জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের যখন দমাতে পারছেনা, তখনই অবৈধ সরকার অনৈতিক আচরণের মাধ্যমে বিরোধী মতাবলম্বীদের নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা যে কোন বাধা বিপত্তি উপেক্ষা করে রাজপথের সকল আন্দোলন সফল করতে বদ্ধ পরিকর। নেতৃবৃন্দরা অনতিবিলম্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed