Main Menu

গুগলের এ্যাডসেন্স বাংলায় প্রকাশের ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক : গুগল তাদের ‘এ্যাডসেন্স’ বাংলা ভাষায় প্রকাশের ঘোষণা দিয়েছে।
গত ৬ ডিসেম্বর ঢাকায় প্রাপ্ত গুগলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের অনলাইন মিডিয়া প্রকাশকরা যাতে অনলাইনে বাংলায় বিজ্ঞাপন প্রকাশ করে অর্থ উপার্জন করতে পারে সে লক্ষ্যে গুগল সম্প্রতি ‘এ্যাডসেন্স’ বাংলায় প্রকাশের ঘোষণা দিয়েছে।
এ ব্যাপারে গুগল টীমের উদ্যোগে ইতোমধ্যেই মিডিয়া কর্মশালার আয়োজন করা হয়।
এছাড়াও গুগল টীম বাংলাদেশের প্রধান মিডিয়া প্রকাশকদের সাথে বৈঠক করে এবং তাদের কাছ থেকে কার্যকর মতামত আহ্বান করে।

Share





Related News

Comments are Closed