দক্ষিন সুরমায় পুকুর থেকে পাইপগান উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামের একটি যৌথ মালিকানাধীন পুকুর থেকে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে পাইপগানটি উদ্ধার করে মোগলাবাজার থানা পুলিশ।
জানা যায়- বুধবার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিম পাড়া গ্রামের জনৈক আ. গফুর (৩৫) এর বাড়ীর দক্ষিণ-পশ্চিম পাশে যৌথ মালিকানাধীন পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ করলে পুকুরের কর্দমাক্ত মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান (দেশীয় তৈরী) পাওয়া যায়।
খবর পেয়ে দক্ষিন সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রোকেয়া খানম, এসআই সোহেল রানা, এসআই শাহাব উদ্দিন, ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে অস্ত্রটি জব্দ করেন। অস্ত্রের হেফাজতকারী বা দাবীদার কাউকে সনাক্ত করা সম্ভব না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। এ বিষয়টি এসআই মো: শাহাব উদ্দিন তদন্ত করছেন।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed