সৈয়দপুরে চিকিৎসকের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণ লুট
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরের পৌর শহরের বাঙ্গালীপুর মন্ডলপাড়া মহল্লায় এক চিকিৎসকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় ওই চিকিৎসকের বাড়ির এক ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ডা. মো. মতিয়ার রহমানের (এমবিবিএস) বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঘটনাস্থলে থাকা নীলফামারী র্যাব-১৩’র ক্রাইম প্রিভেনসন কোম্পানী-২ (সিপিসি-২)’র অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান, ৬ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত তালা ভেঙে ঘরে ঢুকে চিকিৎসকের বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর তারা ২০ ভরি সোনার গহনা, নগদ ৫ লাখ টাকা ও দুটি দামী মোবাইল ফোন, একটি আইপ্যাড লুট করে নিয়ে যায়।
ডাকাতির শিকার চিকিৎসকের বরাতে তিনি আরো বলেন, ডাকাতদল ওই বাড়ির নিচতলার ভাড়াটিয়া বেসরকারী এনজিও আরডিআরএস নীলফামারীর এক কর্মকর্তার মাধ্যমে দু’তলা পর্যন্ত উঠেছে বলে তারা দাবী করেছেন। এজন্য সন্দেহভাজন হিসেবে পুলিশ তাকে আটক করেছে। বাড়ির লোকজন আরো জানান, ডাকাতদল ঢাকাইয়া ভাষায় কথোপকথন করেছিল।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed