বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ও বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd) এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল প্রকাশ করা হয়। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পর্যায়ক্রমে ফল পৌছে যাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সভা কক্ষে ভর্তি পরীক্ষার আইটি উপ-কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল আপলোড করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার আইটি উপ-কমিটির সদস্য সচিব ও সাইবার সেন্টারের পরিচালক (চলতি দায়িত্ব) মুহা. শামসুজ্জামান, কেন্দ্রিয় ক্যাফেটেরিয়ার পরিচালক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) ড. শফিকুর রহমান, ছাত্র নির্দেশনা ও পরামর্শ দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. মো. নজরুল ইসলাম, উপাচার্যের একান্ত সচিব মো. আমিনুর রহমান প্রমুখ।
ঘোষিত ফল অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ইউনিটগুলোর প্রতিটি শিফটের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ, পছন্দ ফরম বিতরণ ও জমা নেয়া হবে। একইদিন রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয় নির্ধারণ করে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। তালিকা অনুযায়ী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এছাড়া ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকা অনুযায়ী আগামী বছরের ২ জানুয়ারি শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ, পছন্দ ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। ওই দিন (২ জানুয়ারি) রাত ১০টায় বিষয় নির্ধারণ করে তালিকা প্রকাশ ও পরের দিন ৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed