হামলার প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বকসী বাজারে বিশেষ আদালতে বেগম খালেদা জিয়ার হাজিরার সময় পুলিশ বিনা উস্কানিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের উপর হামলার প্রতিবাদে বুধবার বিকালে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল।
মিছিলটি নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, এম.সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহসান মাহবুব, দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মল্লিক আহমেদ, ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবকদল নেতা আলী আকবর খান, এ.জে সোহেল, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাবেদ আহমদ জীবন, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক স্বপন আহমদ, ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিজাম উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা আবুল বাশার, মামুন আহমদ, আব্দুল হক, সালেহ আহমদ, ইফতি আহমেদ সুমিল, সালেক আহমদ, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি তারাব আলী লিটন, আব্দুল্লাহ আল মামুন, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি রাসেল আহমদ খান, স্বেচ্ছাসেবকদল নেতা সাহেদ আহমদ, নোমান আহমদ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কামরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা আজিজ খান সজীব, রিপন আহমদ, সাইফুল ইসলাম উজ্জল, শাহিন আহমদ, ০৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, দেলোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন আরমান, আব্দুস ছাত্তার, হাসান মাহমুদ মাসুম, জাহাঙ্গীর আলম, আফজল হোসেন, জাহেদ আহমদ, সুমন জালালী, মনির হোসেন, জালাল আহমদ, লালন আহমদ, সোহেল মোল্লা, লাল মিয়া, জুয়েল তালুকদার, সাজিদ নুর বাবু, শফিকুর রহমান, আকির হোসেন, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক বাইন উদ্দিন, কামরান নোমান, জাকির হোসেন, মোঃ মনজুল, হেলাল আহমদ, সাবুল আহমদ, গুলশান উদ্দিন, শেখ সাজু, সুমিত কর, জামাল আহমদ, আফজল হোসেন, রনি আহমদ প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বর্তমান জন বিচ্ছিন্ন সরকার ষড়যন্ত্রমূলক ভাবে তাকে হয়রানী করছে। আর গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের অত্যান্ত বিশ্বস্ত স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু এবং সাধারন সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল কে ধমিয়ে রাখতে হামলা এবং মামলার পথ বেচে নিয়েছে অবৈধ সরকার। কিন্তু স্বৈরাচারি সরকারের জেনে রাখা উচিত বাবু জুয়েলের নেতৃত্বে সারাদেশে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed