ওসমানীনগরে ইয়াবা সম্রাট গ্রেফতার
ওসমানীনগর সংবাদদাতা : সিলেটের ওসমানীনগর উপজেলায় ইয়াবা সম্রাট মখলিস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সে বিশ্বনাথ উপজেলার মৃত নজর আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, মখলিস আলী দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে শতাধিক পিস ইয়াবাসহ ওসমানীনগর উপজেলার গ্রামতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ উল্যা বলেন , গ্রেফতারের পর বুধবার মাদক দ্রব্য আইনে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
« জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রাইভেট) রেজিস্ট্রেশন ১০ ডিসেম্বর শুরু (Previous News)
(Next News) হামলার প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ »
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed