Main Menu

চুনারুঘাটে সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে হবিগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক বিজয়ের প্রতিধ্বনি’ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ৫ কোটি টাকার এ মানহানির মামলা দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী আবু সাঈদ এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ৩০ নভেম্বর স্থানীয় পত্রিকা ‘বিজয়ের প্রতিধ্বনি’তে প্রকাশিত একটি সংবাদে দাবি করা হয়, লুৎফুর রহমানের বাবা ১৯৭১ সালে শান্তি-কমিটির সদস্য ছিলেন। একই সংবাদে যুবলীগকে টিআর-কাবিখা লীগ বলে অভিহিত করা হয়। তাই ওই পত্রিকার সম্পাদক আনিছুজ্জামান রতনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন লুৎফুর রহমান।
তিনি আরও জানান, আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন এবং এ মামলার শুনানির জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন।

Share





Related News

Comments are Closed