জৈন্তাপুরে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরের খাসিয়া হাওরে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে কয়েকটি চক্র। এতে করে ঝুঁকিতে রয়েছে ফসলি জমি। উপজেলার সীমান্তের ১২৭৮ নম্বর পিলারের ৫-এস নম্বর পিলার লাগোয়া এলাকা থেকে এভাবে পাথর তোলা হলেও প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোনও প্রকার কোয়ারি ঘোষণা ছাড়াই গত এক সপ্তাহ ধরে খাঁসি নদীর উৎসমুখে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে ওই চক্রটি। নদীর প্রায় ১০ একর জায়গা জুড়ে প্রায় ৩৫টি বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলনের কাজ চলছে।
সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদি বলেন, ‘জাফলংয়ের মতো আর কোনও স্থান যেন পাথর খেকোদের হাতে ধ্বংস না হয়, সেজন্য শুরুতেই প্রশাসনের কঠোর হস্তক্ষেপ নিতে হবে। নইলে নদী তার বৈচিত্র্য হারাবে, ফসলি জমি ও পরিবেশ ধ্বংস হবে।’
পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার জানান, যেহেতু এটি কোনও কোয়ারি নয় এবং সরকার কাউকে ইজারাও দেয়নি তাই এখানে পাথর উত্তোলন সম্পূর্ণ বেআইনি। বোমা মেশিন ব্যবহারের মাধ্যমে পাথর আহরণ করা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনকে জানানো হবে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খাঁসি নদী থেকে পাথর উত্তোলনের বিষয়টি কেউ আমাকে বলেনি। বিষয়টি আমি খতিয়ে দেখছি।’
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed