Main Menu

হবিগঞ্জে ছেলের হাতে বাবা খুন

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামে ছেলের শিকলের আঘাতে পিতার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফিরুজ মিয়া (৬৫)।
পুলিশ জানায়, উপজেলার বিলপাড় গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইমরান মিয়া (২০) মানসিক ভাবে অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরে তাকে শিকলবন্দী করে রাখা হয়েছিল। ঘটনার দিন রাতে ইমরান শিকল থেকে ছুটে শিকল হাতে নিয়ে তার বাবা ফিরোজ মিয়াকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় ইমরানের ভাই ইমন মিয়া (১৯) পিতাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও আঘাত করে ইমরান। এতে ঘটনাস্থলেই মারা যান পিতা ফিরোজ মিয়া। আহত অবস্থায় ইমন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানসিক ভারসাম্যহীন অসুস্থ ছেলের হাতে পিতা খুন হয়েছেন।

Share





Related News

Comments are Closed