Main Menu

মেয়র আনিসুল হকের মরদেহ ঢাকায়

বৈশাখী নিউজ ডেস্ক:  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ০০২ নম্বর ফ্লাইটটি আজ শনিবার দুপুর পৌনে ১টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

বিমানবন্দর থেকে আনিসুল হকের মরদেহ বনানীর ২৩ নম্বর সড়কে অবস্থিত তার বাসভবনে নেয়া হয়েছে।

আনিসুল হকের পরিবার সংবাদ মাধ্যমকে বলেন, বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা অনুস্টিত হবে। এরপর আনিসুল হকের মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে নির্ধারিত সময়ের প্রায় পৌনে দুই ঘণ্টা পর ৭টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৫৮ মিনিটে) বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ শেষবারের মতো তাঁর বাসায় নেয়া হয়েছে।

বেলা দেড়টার দিকে তার মরদেহ বহনকারী গাড়ি ২৩ নম্বর সড়কের বাসায় পৌঁছে। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

মেয়র আনিসুল হকের মরদেহ বিকাল তিনটা পর্যন্ত বাসায় রাখা হবে। সেখানে তাঁর পরিবারের সদস্য ও স্বজনরা শেষবারের মতো তাঁকে দেখবেন।

বিমানবন্দরে পরিবারের পক্ষ থেকে আনিসুল হকের মরদেহ গ্রহণ করেন মেয়রের ছোটভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বিশিষ্টজনেরা।

মেয়রের মরদেহের সঙ্গে দেশে এসেছেন তাঁর স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে ওয়ামিক উমায়রা ও তানিশা ফারিয়াম্যান হক।

Share





Related News

Comments are Closed