কুলাউড়ায় জালালাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলেস্টশেন পৌছার পূর্বে হোসেনপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী লোকাল ট্রেন জালালাবাদ এক্সপ্রেস কুলাউড়ার ভাটেরা রেলেস্টশেনর পাশে হোসেনপুর এলাকায় পৌছালে হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনে অবস্থানরত আতঙ্কিত যাত্রীরা দৌড়ঝাঁপ শুরু করে দেয়। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার না করা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঘটনার পর রেলওয়ের উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More



Comments are Closed