বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বামদের হরতাল চলছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদ্যুতের দাম বৃদ্ধি এবং নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা আধাবেলা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে চলছে। হরতালের সমর্থনে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল করেছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল থেকেই হরতালের সমর্থনে জোটের কিছু নেতাকর্মী নগরীর কোর্ট পয়েন্টের সামনে এসে অবস্থান নেন। সকাল ৮টার দিকে ১৫-২০ জনকে মিছিল নিয়ে কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্রা শহীদ মিনার পর্যন্ত মিছিল করতে দেখা যায়। তবে, পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দিতে দেখা যায়নি।
তবে সকাল থেকে নগরীর বন্দর বাজার, জিন্দাবাজার, আম্বরখানা, শিবগঞ্জ ও টিলাগড় এলাকা ঘুরে হরতালের কোনো চিত্র চোখে পড়েনি। এসব এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বাড়তি তৎপরতা চোখে পড়েনি। যান চলাচলও স্বাভাবিক দেখা গেছে। দোকানপাটও খুলেছে। স্কুল কলেজে যথারীতি ক্লাস পরীক্ষা হচ্ছে। ছেড়ে যায় দূর পাল্লার বাসও।
এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে সাঁজোয়া যানও।
এ বিষয়ে সিলেট বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আব্দুল ওয়াহাব বলেন, হরতালের নামে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন আছে।
মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কিছু করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, কয়েকজন হরতালের সমর্থনে মিছিল করেছে। এতে মানুষ কিংবা যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। এখনও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed