বৃহস্পতিবার বামদের হরতালে বিএনপির সমর্থন
বৈশাখী নিউজ ডেস্ক : বিদ্যুত ও চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাম দলগুলোর ডাকা হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আজ বুধবার একথা জানান।
তিনি বলেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩০ নভেম্বর সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা অর্ধ বেলা হরতালে বিএনপি পূর্ণ সমর্থন জানিয়েছে।’
এদিকে, আজ সকালে রায়ের বাজার বধ্যভূমির কাছের পার্ক, সকাল ১০টায় গাবতলী বাসস্ট্যান্ড, বিকাল ৪টায় প্রেসক্লাব থেকে প্রচার মিছিল করবে বাম দলগুলো।
প্রসঙ্গত, গত সপ্তাহে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়িয়ে ৩৫ পয়সা করার ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ডিসেম্বর মাস থেকে এটি কার্যকর হবে। ফলে জানুয়ারি মাস থেকে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের জন্য ৫ দশমিক ৩ শতাংশ বাড়তি বিল দিতে হবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed