কুলাউড়ায় বোন জামাইকে কুপিয়ে হত্যা করলো শ্যালক
কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধের জের ধরে বোন জামাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে শ্যালক। ঘটনার পর পুলিশ ঘাতক শশধন বাউরীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত সাড়ে সাতটায় উপজেলার চাতলাপুর চা বাগানের বাউরী টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বাউরী টিলা শ্রমিক বস্তির বাসিন্দা স্মরণ বাউরী (৪৫) ও তার স্ত্রী লতিকা বাউরীর (৩৮) মাঝে দাম্পত্য বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শ্যালক শশধন বাউরী তার ভগ্নিপতি স্মরণ বাউরীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর চা শ্রমিকরা ঘাতক শশধন বাউরীকে আটকিয়ে রাখে। এ ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক শশধন বাউরীকে গ্রেফতার করে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed