Main Menu

বৃহস্পতিবারের হরতালের সমর্থনে সিলেটে পথসভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত এবং চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ-গনতান্ত্রিক বাম মোর্চা আহুত ৩০ নভেম্বর বৃহস্পতিবারের দেশব্যাপী ৬-২টা হরতালের সমর্থনে মঙ্গলবার সিলেটের কুমারগাঁ বাস ষ্ট্যান্ড, মদিনা মার্কেট, আম্বরখানা, কদমতলী বাস ষ্ট্যান্ড, শিশু পার্কের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জল রায়, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, সিপিবি সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কায়রুল হাসান , বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য সুশান্ত সিনহা, বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল, যুব ইউনিয়ন জেলার নেতা নিরঞ্জন দাস খোকন, ছাত্র ফ্রন্ট জেলার সভাপতি রেজা রানা, ছাত্র ইউনিয়ন শাবিপ্রবির সভাপতি স্বপন দেবনাথ, ছাত্র ফ্রন্ট জেলার নেতা সাজ্জাদ হোসাইন প্রমূখ।

গণ সংযোগ কালে তারা বলেন সরকার সমস্ত যুক্তি উপেক্ষা করে গায়ের জোওে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। বিদ্যুতের এই মূল্যবৃদ্ধিও আঘাত নিন্মবিত্ত, গরিব মানুষের জীবনের ব্যয় আরও বাড়িয়ে দেবে। জনগণের উপর এই চরম আঘাত মেনে নেওয়া যায় না। তাই এই হরতাল জনগনকে রক্ষা করার হরতাল। সবাইকে এই হরতাল সফল করার জন্য আহবান জানানো হয়।

Share





Related News

Comments are Closed