এমসি কলেজে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এমসি কলেজে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহজাহান আলম (২২) নামের এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে। তার অবস্থা আশংকামুক্ত।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাসের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
আহত শাহজাহান আলম এমসি কলেজের বিএসএস প্রথম বর্ষের শিক্ষার্থী। সে জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামের লোকমান আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সকাল সাড়ে ১০ টার দিকে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সুলতান ও তার বন্ধু এ ঘটনাটি ঘটায়। কথা কাটাকাটির এক পর্যায়ে সুলতান ও তার বন্ধু মিলে শাহজাহানকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিযে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এমসি কলেজ অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ ও সিলেট সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান ।
প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেন, ক্যাম্পাস শান্ত রয়েছে। এ অপ্রীতিকর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed